রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ দোয়া মাহফিল, র্যালী ও অসহায় ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী’র নির্দেশনায় ও শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে এ র্যালিটিতে উপস্থিত ছিলেন, শাহবাজ ফাউন্ডেশনের রিয়াদ হোসেন , হাসান মীর,ইয়ামিন মিয়া , মো: ফেরদৌস,মারফত আলী, মকবুল হোসেন, মো: কিরনসহ সর্বস্তরের মুসলিম জনতা।
এক মিলাদ ও দোয়া মাহফিলে খামার পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সাহেব বলেন, রাসুলকে সৃষ্টি না করলে এ দুনিয়া আদম সন্তান সৃষ্টি হত না। এ দুনিয়া আধারে ডুবিত। নগর পাড়া মাদ্রাসায এ উপলক্ষ্যে বিএনপি নেতা মামুন মিয়ার নেতৃত্বে মুসল্লিদের মাঝে রান্না করা কাবার বিতরণ করা হয়।সারা বিশ্বের মুসলিম উম্মার শুভকামনায় মাওলানা সিদ্দিকুর রহমান দোয়া করেন।
শনিবার ভোর থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেন। পরে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এক বিশাল র্যালি বের হয়, যা ভূলতার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ইসলামিক পতাকা, ব্যানার, স্লোগান এবং মিলাদুন্নবী (সা.)-এর মাহাত্ম্য তুলে ধরা হয়।
শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী, রাসূল (সা.)-এর শিক্ষা আমাদের জীবনে ধারণ করলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। এ মহিমান্বিত দিন আমাদের জন্য অনুপ্রেরণার।













