চিরিরবন্দরে ১৮ ঘন্টার কম সময়ে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আটক-৩

সেপ্টেম্বর ০৮ ২০২৫, ১৮:৩৫

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ চিরিরবন্দরে অটো চালককে নৃশংসভাবে হত্যা করে অটোচার্জার ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার দায়ের করা মামলায় পুলিশ মোবাইলের কললিস্টের ধরে ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

থানা সুত্রে জানা যায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন এর নির্দেশে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ ঘন্টার কম সময়ের ব্যবধানে হত্যাকারিদের সনাক্ত করে আসামী মাসুদ হোসেনকে বড় হাশিমপুর শ্বশুর বাড়ি থেকে, মোফাজ্জল হোসেন বাবু ও মমিনুল ইসলাম মোমিনকে দগরবাড়ি এলাকা থেকে আটক করা হয়।

সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, ১৮ ঘন্টার কম সময়ের ব্যবধানে হত্যাকারিদের সনাক্ত করে আসামী মাসুদ হোসেন, বাবু ও মোমিনকে পৃথক পৃথক স্থান থেকে আটক করা হয়। অটোচার্জার ও ব্যাটারী উদ্ধার করা হয়েছে। হত্যাকারিরা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে অটো চালক ফজলে রাব্বীর নৃশংস মরদেহ উপজেলার বিন্যাকুড়ি তালদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হলে তার চাচা বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও