রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

সেপ্টেম্বর ১৮ ২০২৫, ১৭:৩৯

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল নির্ধারণ করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলর্ণায়তনে এ সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার(গ)মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা পূর্বাচল উপশহরের রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান,সেনাবাহিনী অফিসার ক্যাপ্টেন মোঃ আবরার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ,রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা,উপজেলার দুর্যোগ ও ক্রাণ অফিসার আইমিন সুলতানা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক সহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। মণ্ডপগুলোতে প্রবেশ ও প্রস্থানে আলাদা ব্যবস্থা থাকবে। মণ্ডপের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেন। পূজা চলাকালীন সময়ে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির ওপর নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা দেন। পূজার সময় মণ্ডপগুলোর আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। অপ্রীতিকর যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বড় মণ্ডপগুলোর কাছাকাছি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে।

পূজার দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মণ্ডপের আশেপাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বরেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

পুজা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা জোরতার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও