রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

ডিসেম্বর ০৯ ২০২৫, ১১:৪৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাদল(৫৫) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে দুবৃত্তরা।

গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা করেছে।

সোমবার( ৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মীর গদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাদল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীর গদাই এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল,কালাই সবুজ,রনি,রানা,মোমেন ও তার অনুসারীরা বেশ কিছুদিন ধরে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।

সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পূর্ব নির্ধারিত চাঁদার টাকা দাবি করে। ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে সন্ত্রাসী টেডা ইকবাল বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। বাদল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও