বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উদযাপিত

ডিসেম্বর ১৬ ২০২৫, ১৫:৫৮

Spread the love

নুরে আলম,জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। দিনের প্রথম প্রহরে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, , বালিয়াডাঙ্গী থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পরিবার পরিকল্পনা উপজেলা বিএনপি ও যুবদল ছাত্রদল তাঁতি দল শ্রমিক দল জিয়া সাইবার ফোর্স ও উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশ নেয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর সভাপতিত্বে বালিয়াডাঙ্গী ক্রিড়া সংস্থা মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করেন বালিয়াডাঙ্গী থানা পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউট ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী অংশ নেয়।
প্রদর্শন শেষে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়,

এসময় বালিয়াডাঙ্গী উপজেলার ভূমি আহসান উল হক উপজেলা সাবেক বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলম সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী জামায়েতের আমির রফিকুল ইসলাম এডভোকেট ইউসুফ আলী জিল্লুর রহমান এডভোকেট আবেদুর রহমান তোফায়েল হোসেন মহিব অয়ন চৌধুরী মামুন আক্তার সবুর বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও