রূপগঞ্জে ডেবিল হান্ট ফেইজ-২ অভিযান, আ.লীগের ৬ নেতা-কর্মী আটক

ডিসেম্বর ১৮ ২০২৫, ১৮:৩৫

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ ও যুবলীগ কর্মী দীন ইসলাম।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতা-কর্মীকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ###

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও