জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থীদের প্রচারণা আর গণসংযোগে সরগরম রূপগঞ্জ

জানুয়ারি ২৪ ২০২৬, ১৭:৫২

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ প্রতীক বরাদ্ধের পরই মাঠে নেমে পড়েন রূপগঞ্জের বিভিন্ন দলের প্রার্থীরা। পোস্টার না থাকলেও ডামি মার্কা বা প্রতিক ও সাদাকালো লিফলেট নিয়ে মানুষের ধারে ধারে যাচ্ছেন তারা। ভোট ও দোয়া চাচ্ছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রূতি। শোনাচ্ছেন বিভিন্ন আশার বানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রাণবন্ত হয়ে উঠছে রূপগঞ্জ। প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের নির্বাচনি মাঠ সরগরম।

সংগঠনিক প্রস্তুতি সভা থেকে শুরু করে রাজপথে গণসংযোগ, সব মিলিয়ে গোটা রূপগঞ্জজুড়ে চলছে নির্বাচনি তৎপরতা। ভোটারদের কাছে পৌঁছাতে কেউ জনসভা সফল করার প্রস্তুতিতে ব্যস্ত, আবার কেউ সরাসরি অলিগলিতে গিয়ে মতবিনিময় ও পথসভায় অংশ নিচ্ছেন। এই ব্যস্ত দিনে নারায়ণগঞ্জ-১ আসনে ভিন্ন ভিন্ন কৌশলে মাঠে সক্রিয় দুই প্রধান প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু ও জামায়াতে ইসলামী ও ১০ দল সমর্থিত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা। এছাড়াও রয়েছেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের ইমদাদুল্লাহ হাসেমী। স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলাল হোসেনসহ অন্যান্ন প্রার্থীরাও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী মেস্তাফিজুর রহমান দিপুও ছুটির দিনকে কাজে লাগিয়ে মাঠে নেমেছেন গণসংযোগে। শনিবার সকাল ১০টার পর থেকে ভুলতা স্কুল থেকে তার গণসংযোগ কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পথসভা ও জনসংযোগে অংশ নেন। প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা মিটিংয়েও অংশগ্রহন করেন। দলীয় সূত্র জানায়, সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলা এবং নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে গণসংযোগকালে মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, চাঁদাবাজির বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ফুটপাত কিংবা রাস্তায় স্থাপনা নির্মাণ করে যারা চাঁদা আদায় করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো অবৈধ স্থাপনা বা অবৈধ কর্মকা- আমাদের দল সমর্থন করে না।

তিনি আরও বলেন, স্থানীয় সমস্যাগুলো দীর্ঘদিনের। গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বাড়ছে। এসব সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার মোল্লার সমর্থনে গণমিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া নামাজের পরে জামায়াতে ইসলামীর এই প্রার্থীকে ভুলতা গাউছিয়াসহ বিভিন্ন এলাকায় গণযোগাযোগ করতেও দেখা যায়।
অপর দিকে ইমদাদুল্লাহ হাশেমীও বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সভা সমাবেশ করছেন। তিনি বলেন , মাদক সন্ত্রাস অনিয়ম দুর করতে আমাদের কার্যক্রম চলমান।

বিএনপির বহিঃস্কৃত স্বতন্ত্রপ্যার্থী মোঃ দুলাল হোসেনও রূপগঞ্জের প্রতিটি প্রান্তে ঘুওে বেড়াচ্ছেন। ভোটারদেও ধাওে ধাওে ভোট প্রার্থনা করছে। মাদক ও দুর্নীতি নিমূলে তিনি বদ্ধ পরিকর। তিনি বলেন, রূপগঞ্জের কৃষকের জমি জবরদখল কওে নিচ্ছে এক শ্রেণির ভূমি দস্যুরা। কৃষকের জমি রক্ষা করতে হবে। র্কষক না বাঁচলে দেশ বাাঁচবে না।##

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও