সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগ ক্যাশিয়ার আব্দুস সুবহানের বিরুদ্ধে

ফেব্রুয়ারি ০২ ২০২৬, ২১:৩৪

Spread the love

উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী : সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার হিসাবে কর্মরত মো. আব্দুস সোবাহানের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন যাবত তিনি দায়িত্বে অবহেলা করছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা খাতায় স্বাক্ষর করার পরেই তিনি তার ব্যক্তিগত কজে দায়িত্ব পালন করেন।এতে স্থানীয়রা জনান কোন কাজে বা সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কোন সুরাহাই পান না। হাসপাতাল থেকে ক্যাশিয়ার আব্দুস সোবাহানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ি সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও আব্দুস সুবহান তার কোন তোয়াক্কা করেন না। সে প্রতিদিন সকাল ১২টা এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই তিনি ২টার দিকে চলে যান। এভাবেই তিনি মাসের পর মাস সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে অধিক টাকার আশায় তার নিজের ব্যক্তিগতভাবে সময় কাটান।

গত কয়েকদিন আগে এক ব্যক্তি ক্যাশিয়ার আব্দুল সোবহানকে খুঁজতে গেলে উনাকে পাওয়া যায়নি পরে ফোন দিলে উনি বলেন আমি বাইরে আছি পরের দিন দেখা করতে বলেন। সে শুধু সরকারি পদ দখল করে রয়েছেন। তাকে অপসারণের জোর দাবি জানাচ্ছি।
বালিয়াডাঙ্গী উপজেলার হাসপাতালের ক্যাশিয়ার আব্দুল সোবহনের কাছে ফোন করে জানতে চাইলে উনি বলেন আমি ফোনে কোন সাক্ষাৎকার দিবোনা

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাকিলা আকতার জানান ক্যাশিয়ার আব্দুস সুবহানের বিরুদ্ধে কোন এরকম অভিযোগ পাওয়া যায়নি যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণ করা হবে

ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন  ডা. আনিছুর রহমান উনার কাছে জানতে চাইলে উনি বলেন আমি বালিয়াডাঙ্গী হাসপাতালে টি এইচ কে ফোন করে জানে ব্যবস্থা গ্রহণ করবো

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও