বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ঘর-বাড়ি পুড়ে যাওয়া অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
জেলা প্রতিনিধি, নুরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুরিয়ে যাওয়াই ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য প্রতি জনকে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মাডি বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৯টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল কালাম জানান, অগ্নিকাণ্ডে পুরিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়।













