বাস ভাড়ার জন্য গুনতে হচ্ছে ২০০/- থেকে ৮৮০/- বাড়তি ভাড়া
দৈনিক আগমনীঃ ঈদ মানেই ঘরমুখো মানুষের ঢল। আর এর জন্য আগে থেকেই ওৎ পেতে থাকে বাস মালিক ও তাদের কর্মচারীরা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, দূরপাল্লার যাত্রীরা টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন, আর পেলেও গুনতে হচ্ছে ২০০/- থেকে ৮৮০/- বাড়তি ভাড়া।













