বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
নুরে আলম,সাদ্দাম: জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯জুলাই) বৈকাল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,শাকিলা আক্তার সমাজ সেবা অতিরিক্ত অফিসার রমজান আলী সভায় উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি ছাড়া চিকিৎসাসেবা সুনিশ্চিতকরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান নানা সমস্যা সমাধান ও অবকাঠামোগত উন্নয়নের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্যে সংসদ সদস্য ডা, আব্দুস সালাম বলেন সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। হাসপাতালে সেবা নিতে আসা কোনো রোগী যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি করতে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার দাস থানার অফিসার ইনচার্জ ইনচার্জ এর পরিবর্তে এসআই আমানুল্লাহ জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু হায়াত নূরনবী উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জিল্লুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাইলট স্কুলের প্রধান শিক্ষক, ডক্টর টি এম মাহাবুবুর রহমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, মুহিব অয়ন চৌধুরী
এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।













