আসন্ন একাদশ জাতীয়ত সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরবিক্রম কর্নেল (অব.) জাফর ইমামের মনোনয়ন ফরম ছিনতাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আজ ১৩ নভেম্বর মঙ্গলবার আ’লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এ কারণেই তিনি ফরম জমা দিতে পারেননি।
কর্নেল (অব.) জাফর ইমাম আজ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে যান। সেখানে এসে মনোনয়ন ফরম রাখা তার ব্যাগটি খোঁজেন। কিন্তু দেখেন গাড়িতে তা নেই। বিষয়টি তিনি দলের নীতিনির্ধারকদের জানিয়েছেন। এর আগে তিনি ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে জাফর ইমাম গণমাধ্যমকে জানান, তার মনোনয়ন ফরম ছিনতাই হয়েছে বলা যায় না, মিসিং হয়েছে। এর বেশি কিছু তিনি বলতে চাননি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ বিষয়ে জানানো হয়েছে জানান তিনি ।













