দক্ষিণ এশিয়ার অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের : প্রধানমন্ত্রী

অক্টোবর ০৩ ২০১৯, ২৩:৪৪

Spread the love
অনলাইন ডেস্কঃ দক্ষিণ এশিয়ার অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভারতের ব্যবসার অন্যতম ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেন তিনি।আজ বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসের দরবার হলে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পূর্ব এশিয়া, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যবর্তী হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভারতের ব্যবসার অন্যতম ক্ষেত্র হতে পারে।তিনি বলেন, আমরা এ অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে ভূমিকা রাখতে পারি। আমাদের নিজস্ব ১৬ কোটি জনগণ ছাড়াও প্রায় ৩০০ কোটি মানুষের একটি বিশাল বাজারের যোগাযোগের পথ হতে পারে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, গত বছর আমরা কোরিয়াতে ১২টি ইন্ডাস্ট্রিয়াল রোবট রফতানি করেছি। বাংলাদেশে তৈরি চারটি জাহাজ ভারতে আসছে। সম্প্রতি রিলায়েন্স বাংলাদেশে তৈরি বিপুল পরিমাণ রেফ্রিজারেটর কিনেছে। বাংলাদেশে ছয় লাখ আইটি ফ্রিল্যান্সারের বিশাল গোষ্ঠী রয়েছে।

ইন্ডিয়া সামিটে অংশগ্রহণ শেষে বিকেলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে সংবর্ধনায় যোগ দেয়ার কথা রয়েছে তার। এই সফরে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর, দুই দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি-সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও