স্টাফ রিপোর্ট : সরকারি চাল লোপাট করতে গিয়ে কয়েকজন ধরা পড়েছেন, যাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারাও রয়েছেন।
মঙ্গলবার নাটোর, জয়পুরহাট ও যশোর জেলার বিভিন্ন জায়গায় তারা আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়েন। এছাড়া গাইবান্ধাতেও সরকারের ১০ টাকা কেজি দরে বিক্রির চাল উদ্ধার হয়েছে।-খবর বিডিনিউজ
এছাড়া বগুড়ায় হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ হোসেন ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউল হকের বিরুদ্ধে।
তিন জেলায় আটক যারা:নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম মওলা ও চালের ডিলার লেবু হোসেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেন।
যশোরের শহরতলীর শানতলা থেকে রাকিব হাসান শাওন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের বাসিন্দা ও হাসিবুল হাসান যশোর শহরতলীর ঝুমঝুমপুরের বাসিন্দা। অন্য সংশ্লিষ্টদের ‘নাম বের করা যায়নি।’
নাটোর:নাটোরের সিংড়া উপজেলায় ত্রাণের ১৩ বস্তা চালসহ ৬নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্সহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম মওলা ত্রাণের চাল কিনে নিয়ে যাওয়ার পথে বোয়ালিয়া এলাকায় আট বস্তা চালসহ স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তারা প্রশাসনকে ঘটনাটি জানান।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরো পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়।
চাল ব্যবসায়ীর দেওয়া তথ্যমতে ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবু হোসেনকেও আটক করা হয়। এ সময় সর্বমোট ১৩ বস্তা চাল জব্দ করা হয়।
পরে আটক সবাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনার পর তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আক্তার জানান, চাল চুরির অভিযোগে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বুধবার আদালতে হাজির করা হবে।
জয়পুরহাট:জয়পুরহাটে অবৈধভাবে বিক্রি ও সরবরাহের অভিযোগে সাত বস্তা ওএমএস-এর চালসহ আওয়মী লীগ নেতা ও তার শ্যালককে হাতেনাতে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে মঙ্গলবার বিকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেনকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ‘সাত বস্তা ওএমএস-এর চাল উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে ওএমএস-এর চাল অবৈধভাবে বিক্রির কথা র্যাবের কাছে স্বীকারও করেন তারা।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
যশোর:যশোর শহরতলীর শানতলায় এক গুদামে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে সরকারি ৮০ বস্তা চাল জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, তারা গোপন সূত্রে খবর পান-শানতলায় সরকারি চাল মজুদ করে রাখা হয়েছে।
এ খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গুদামে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তর লেখা ৮০টি বস্তা ভরা চাল জব্দ করা হয়।
প্রতিটি বস্তায় ৫০ কেজি করে এসব বস্তায় মোট চার হাজার কেজি রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তারা রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামে দুই যুবককে আটক করেছেন।
আটক রাকিব হাসান শাওন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের বাসিন্দা ও হাসিবুল হাসান যশোর শহরতলীর ঝুমঝুমপুরের বাসিন্দা।
জব্দকৃত চালের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে।তবে এ চাল কোথায় পেয়েছেন এবং এর সাথে আর কারা সম্পৃক্ত তা জানার জন্য আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরও বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
বগুড়া:বগুড়ায় গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই সভাপতির বিরুদ্ধে ১০ টাকা কেজির হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল ভুয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাৎ করেছেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার মো. ওয়াজেদ হোসেন।
তিনি আরো জানান, ‘অনেক মৃত ব্যক্তির নামেও মাস্টারোল’ তৈরি করেছিলেন ওই নেতা।
এছাড়াও যাদের নামে ‘মাস্টাররোল’ তৈরি করা হয়েছে, তারা জানিয়েছেন ডিলারের কাছে থেকে চাল এখনও উত্তোলন করেননি তারা বলে জানান তিনি।
তবে ডিলার ওয়াজেদ হোসেনের দাবি-এটা ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।সঠিক মাস্টাররোল করে চাউল বিতরণ করেছি।’
তবে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, দেরিতে চাল বের করার জন্য ডিলার ওয়াজেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ‘তার মাস্টাররোল সঠিক রয়েছে কিনা’ তা পরীক্ষা করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
ওই ‘ডিলারের গুদাম সিলগালা করা হয়েছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ডিলারের গুদাম সিলগালা থাকবে।কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’
অন্যদিকে, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানান, সোমবার সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির আট টন চাল বিতরণ না করে কালো বাজারে বিক্রির অপরাধে গাজিউল হক নামের এক ডিলারকে এক মাসের কারাদণ্ড ও ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই চাল অন্য ডিলারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
ডিলার গাজিউল হক কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান।
গাইবান্ধায় ১০ টাকার ২০ বস্তা চাল উদ্ধার: মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ টাকা কেজি দরের ২০ বস্তা চাল পাচারের সময় উদ্ধার করেছে পুলিশ।
পিরোজপুরের নাজিরপুরে দুই চাল চোর আটক
নাজিরপুর,পিরোজপুর,প্রতিনিধি
- প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
- ৭২৯৩ জন দেখেছেন

পিরোজপুরের নাজিরপুরে চাল আত্মসতের অভিযোগে মো. আবুল কালাম সুতার (৫০) নামের এক ইউপি সদস্য ও ওই চোরাই চাল ক্রেতা চক্রের সদস্য গোলাম মোস্তফা (৫৫)কে আটক করা হয়েছে। আটককৃত ইউপি সদস্য উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তিনি কুলুইতলী গ্রামের মৃত জব্বার সুতারের পুত্র। আর চোরাই চাল ক্রেতা চক্রের মূল হোতা মো. গোলাম মোস্তফা একই ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের মৃত হেমায়েত হোসেনের পুত্র।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের করে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসানাত ডালিম ইউপি সদস্যের আটকের খবর নিশ্চিত করে জানান, ১০টাকা মূল্যের চাল নির্ধারিত কার্ডধারীদের পরিবর্তে স্থানীয় ডিলারের কাছ থেকে তিনি নিয়ে যান ও তা আত্মসত করেন। এতে কার্ডধারী স্থাণীয় ছরোয়ার হোসেন সুতার চাল থেকে বঞ্চিত হন। পরে তার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই ইউপি সদস্য ও ওই চোরাই চালের ক্রেতা স্থানীয় চৌকিদার গোলাম মোস্তফাকে আটক করেন। আটককৃত গোলাম মোস্তফা উপজেলার চোরাই চাল ক্রেতা চক্রের প্রধান। পরে নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমানের ভ্রাম্যমান আদালত ওই ইউপি সদস্য ও চোরাই চাল ক্রেতা উভয়কে ১৫ দিনের করে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কালাম সুতার ওই ওই ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক বলে কলারদোয়ানিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নান্না মিয়া নিশ্চিত করেছেন
স্থাণীয় ডিলার মো. মোহাসিন হোসেন জানান, ওই ইউপি সদস্য গত বুধবার কার্ড নিয়ে এসে ৩৬ জনের চাল দাবী করেন। এ সময় চাল দিতে না চাইলে তিনি বলেন, কার্ডধারীদের চাল আমি বাড়িতে পৌঁছে দিতে তা নিতে এসেছি। এসময় কয়েকজনকে উপস্থিত করলে পরে তাদের প্রত্যেকের নামে বরাদ্দকৃত ৩০ কেজি করে ১হাজার ৮০ কেজি চাল দেয়া হয়।
অভিযোগকারী ছরোয়ার হোসেন সুতার জানান, ওই ইউপি সদস্য আমাদের কয়েক জনের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন করে তা আমাদের না দিয়ে আত্মসত করেছেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, কার্ডধারী ছরোয়ার হোসেন সুতার তার নামে বরাদ্দকৃত চাল না পেয়ে বিষয়টি আমাকে মুঠোফোনে (ইউএনও) জানান। আমি আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ওই ইউপি সদস্যের সাথে ও স্থানীয় কার্ডধারীদের সাথে কথা বলি। পরে চালের হিসাব-নিকাস দেখতে চাইলে তিনি সঠিকভাবে তা দেখাতে পারেন নি। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ও চালের ক্রেতা উভয়কে আটক করে নিয়ে আসি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫দিনের করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
চাল চুরির মামলার পটুয়াখালীর কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার
পড়া হয়েছেঃ ৪,৫২৩
পটুয়াখালীতে জেলেদের চাল চুরির মামলায় কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর থানা পুলিশের একটি দল শহরের পুরানবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে একই ঘটনায় চাল বিক্রয়কালে চেয়ারম্যানের স্নেহধন্য মোঃ জাকির হোসেন ও ব্যবসায়ী সোহাগ নামে দুই ব্যক্তিকে আটক করে জেলে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়- গত ৩০ মার্চ রাতে সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন তার লোকজন দিয়ে জেলেদের মাঝে বরাদ্ধকৃত ভিজিএফ এর চাল অন্যত্র বিক্রয়ের প্রস্তুতি নেয়। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ১০ বস্তা চাল বিক্রয়কালে পুলিশ হাতেনাতে বশির শিকদার ও সোহাগকে আটক করে জেলে পাঠায়।
পরে এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের হয়। তারই প্রেক্ষিতে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়
৯০ বস্তা সরকারি চালসহ আটক তিন
অনলাইন ডেস্ক
- Currently 5.00/5
- 1
- 2
- 3
- 4
- 5
গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

রংপুরের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বস্তা সরকারি চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় চাল পরিবহনের কাজে ব্যবহৃত মাহিন্দ্রটিও জব্দ করা হয়েছে।
বুধবার মধ্যরাতে উপজেলার গুর্জিপাড়া কলেজের সামন থেকে চালসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের জমশের আলীর ছেলে মাহিন্দ্রচালক ঈসমাইল হোসেন ও হেলপার মহেশপুর গ্রামের সেকেন্দার আলী ছেলে রিয়াদ এবং ভেন্ডাবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম।এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র রায় জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভেন্ডাবাড়ী থেকে চাল নিয়ে একটি মাহিন্দ্র বড় দরগাহর দিকে যাচ্ছিল। পরে খবর পেয়ে অভিমান চালিয়ে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে মোট ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চাল ব্যবসায়ী রবিউল পলাতক রয়েছেন।
উদ্ধারকৃত ওই চাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং চালগুলো ভিজিএফ না ১০ টাকা কেজি দরের তা তাৎক্ষণিক নিশ্চিত করে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধারকৃত চালের বিষয়ে অনুসন্ধান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার
ঝালকাঠিতে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই (২৫’শ কেজি) টন চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) রাত ১০ টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান সময় নিউজকে জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ত্রাণের সরকারি ২৫’শ কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিল। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলে জানান এনডিসি আহমেদ হাসান।
এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
সারা দেশ Hits: 3562
দেশের এমন ভয়াবহ পরিস্থিতে গরীব অসহায় মানুষের জন্য সরকারের দেওয়া চাল যে সব ক্ষমতাশীল নেতারা চুরি করছ। এমনকি প্রয়াত ব্যক্তির নামের তালিকা করে তাদের ভাগের চাল নিচ্ছে আওয়ামীলীগ নেতারা। করোনা প্রতিরোধ করতে সারা দেশ লকডাউন করেছে সরকার। লকডাউনের ফলে ঘর বন্দি হয়ে পড়েছে মানুষ। গরিব অসহায় মানুষদের খাদ্য সংকট দেখা দিয়েছে। আর তাদের জন্য সরকর কর্তৃক বরাদ্ধকৃত চাল চুরি করছে আওয়ামীলীগ নেতা কর্মীরা।
বগুড়ায় দেরিতে চাল বের করার দায়ে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আ.লীগ সভাপতি ওয়াজেদ হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । খাদ্য অধিদপ্তরের ডিলার ওয়াজেদকে মঙ্গলবার রাতে ওই জরিমানা করেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওনক জাহান।
এব্যাপারে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন , দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল ভুয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাৎ করেছেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার ওয়াজেদ হোসেন।
ভাস্কর দে
মাননীয় প্রধানমন্ত্রী এদের কি করবেন?