৩ পুলিশ সদস্যের মৃত্যসহ সারা দেশে পুলিশের ৫৩৭ সদস্য করোনায় আক্রান্ত

মে ০১ ২০২০, ১১:৩৭

Spread the love

আগমনী ডেস্কঃসারা দেশে এ পর্যন্ত ৫৩৭ জন পুলিশ সদস্য এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিন পুলিশ সদস্য। এরপরও বাকিরা জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে বাঁচাতে সেবা দিয়ে চলেছেন নিরলসভাবে।

নিজেরা সংক্রমিত হওয়ার ভয়, পরিবার পরিজনের পিছুটান উপেক্ষা করে মানুষের জন্য কাজ করতে গিয়েই তারা মূলত করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে শুরুতে পুলিশের মধ্যে সুরক্ষা সরঞ্জামের অভাব থাকলেও তা এখন অনেকটাই কমে এসেছে।

বিশেষ করে বর্তমান আইজিপি দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশের সুরক্ষা সরঞ্জাম আরো বাড়িয়েছেন বলে জানা গেছে। এখন যা আছে তাই দিয়েই পুলিশ সদস্যরা করোনাযুদ্ধ সফলতার সঙ্গে মোকাবেলা করছে। রাজধানীসহ সারাদেশে বীরদর্পে তারা মানুষের সব ধরনের সেবা দিয়ে চলেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে ১৬ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একজন এসপি, ৪ জন অতিরিক্ত এসপি, ২ জন এএসপি, ১২ জন পুলিশ পরিদর্শক, এসআই থেকে সার্জেন্ট ৫৫ জন, এএসআই ৬৬ জন, ২০ জন নায়েক ও ৩৩১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণের এ দুঃসময়ে পুলিশের পুরো কাজের ধরণ পাল্টেছে। আইন-শৃংখলা রক্ষায় তেমন ব্যস্ততা না থাকায় করছেন নানা ধরনের সামাজিক কাজ। বিশেষ করে অসহায় মানুষের ত্রাণ সহায়তায় কাজ করছেন। তারা। তবে পুলিশ বাহিনীর মনোবল বাড়াতে চেষ্টা চালাচ্ছে সরকার।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা বলেন, করোনাযুদ্ধে আমাদের তিন সদস্য মারা গেলেও দমে যায়নি আমরা। আমাদের সদস্যরা মাঠ পর্যায়ে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে চলেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও