মুলাদী নাজিরপুর ইউপি চেয়ারম্যান জাপানের দুর্নীতিতে প্রশাসনের নিরব থাকার অভিযোগ
বরিশাল: করোনা দুর্যোগের মাঝেও ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বরদের সরকারি চাল নিয়ে একের পর এক চালাবাজি চলছে। জেলে কিংবা অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া বরাদ্দের চাল চুরি নিয়ে গোটা দেশে চলছে তোলপাড়।
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসনাত জাপানের বিরুদ্ধে অনিয়ন দূর্নীতির শেষ নাই গত ০৫/০৪/২০২০ মুলাদী খাদ্য গুদাম থেকে করোনা ভাইরাসের সংক্রমণের ২ মে:টন চাল উত্তোলন করেন তার কারও মাঝে বিতরন না করে আত্নসাৎ এর অভিযোগ রয়েছে। গত ৪ বছরে জেলেদের ৩৯৫ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠল। সাথে রয়েছে জেলেদের চাল বন্টনের ক্ষেত্রে অনিয়মসহ জনপ্রতি নির্ধারিত হাতে অর্থ নেওয়ার অভিযোগও। চেয়ারম্যান জাপান এই অভিযোগটি অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে- নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসনাত জাপান তার ক্ষমতার মেয়াদ গত ৪৮ মাসে বিভিন্ন অনিয়ন দূর্নীতে করে ক্ষমতার দাপটে অনিয়ম কে নিয়মে পরিনত করে। তার বিরুদ্ধে রয়েছে ইউপি সচিব ও জেলেদের মারধরের অভিযোগ।
সাম্প্রতি করোনা দুর্যোগ উপলক্ষে সরকারী বরাদ্দের ১০ টন চাল নিয়েও তিনি নাটকীয়তা শুরু করেন। জেলেপ্রতি ১০০ টাকা করে নিয়েও ১২ কেজি করে চাল কম দিয়েছেন। এবং সরকারী বিধি উপেক্ষা করে জেলেদের চাল সরাসরি বন্টন না করে বিশেষ মহলের হাতে তুলে দিয়েছেন। চেয়ারম্যান জাপান এসব অভিযোগ অস্বীকার করলেও চাল বঞ্চিত জেলেদের অভিযোগ পৌঁছে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে। অভিযোগে জানা গেছে- চেয়ারম্যান জাপানের চাল নিয়ে নয়ছয় করার বিষয়টির প্রতিবাদ করে একাধিক জেলে রোষানলে পড়েন। তাদের মারধর ও অপমান অপদস্থসহ কার্ড বাতিল করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জাপান তার নিজের মত করে ২/৩ জন ইউপি সদস্য দিয়ে জেলেদের হুমকি দিয়ে আসছে। জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অভিযোগ দেওয়ায় তাদের কার্ড বাতিল করে হয়েছে। এ বিষয় জেলেরা এক ইউপি সদস্য’র কাছে জানতে চাইলে বলেন উপজেলা নির্বাহী অফিসার আপনার কার্ড বাতিল করছে।
স্থানীয় একটি সূত্র জানা যায়, ক্ষমতাসীন দলে চেয়ারম্যান জাপানের কোন পদপবী না থাকলেও তিনি নিজেকে আ’লীগ বড় নেতা পরিচয় দিয়ে চলেন। বরিশাল জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বলে বলিয়ান হয়ে ঘোরেন দাপটের সাথে। মূলত সেই নেতার নাম ব্যবহার করেই এবার চাল কেলেংকারি ঘটনাটিও সামাল দিতে চাইচেন। কিন্তু পরিস্থিতি এতটাই বেগতিক যে জাপান কিছুতেই পেরে উঠছেন না।
নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল খান জানান, জাপানের বউ এর বড় ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব, জাহিদ হাসান পনির এর ছদ্দ ছায়ায় জেলা ও স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে ফেলেন। তাই ভুক্তভুগিরা অভিযোগ দিয়েও কোন ভাল হচ্ছে না। অভিযোগ করলেই দেওয়া হচ্ছে হত্যার হুমকি।
অপর একটি সূত্র জানা যায়- জাপানের এই আত্মসাতের পুরো কাহিনীটি স্থানীয় জেলেদের পক্ষে আলী আজম, কবির সিকদার, মকবুল মোশারেফ সহ আট জেলে গত ১৩/০৪/২০২০ অভিযোগ আকারে তুলে ধরলে জেলা প্রশাসকের নির্দেশে মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা তদন্ত শুরু করেন। সেই তদন্তে চাল বিতরণে অনিয়ম জেলেপ্রতি ১০০ টাকা হারে অর্থ নেওয়ার অভিযোগের প্রমাণ মিললেও আত্মসাতের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
এক্ষেত্রে তদন্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসানের ভাষ্য হচ্ছে- ৩৯৫ মেট্রিক টন চাল আত্মসাতের বিষয়ে চেয়ারম্যান ও অভিযোগকারীদের পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। এই কারণে তদন্ত প্রতিবেদনে বিষয়টি এভাবেই উপস্থাপন করা হয়েছে। কিন্তু একজন তদন্ত কর্মকর্তা দায় শেষ না কী চেয়ারম্যানকে বাচিয়ে নেওয়ার কৌশল এমন প্রশ্নে তালগোল পাকিয়ে ফোন সংযোগটি বিছিন্ন করে দেন।
চাল বঞ্চিত জেলেদের একটি অংশ জানায়- চেয়ারম্যান তার ক্ষমতার মেয়াদে জেলেদের চাল বন্টনের নামে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার টাকা নিয়েছেন। পরিবহন খরচবাবদ সমুদয় অর্থ নিলেও জেলেদের প্রতি বস্তায় ১০ থেকে ১২ কেজি করে চাল কম দিয়েছেন। আবার কখনও কখনও বরাদ্দের চাল সরসারি জেলেদের হাতে না দিয়ে ব্যক্তি-বিশেষকে বন্টনের দায়িত্ব দেন। ফল প্রতিবারই বরাদ্দের চাল নিয়ে চলে নয়ছয়।
জেলেদের এমন অভিযোগের ভিত্তিতে জাপানের বিরুদ্ধে তদন্তে মৎস্য কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়েছিল নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ্রা দাস। তিনি জানান- ইতিমধ্যে তদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। এবং সেই প্রতিবেদনে যেসকল অভিযোগ প্রমাণিত হয়ে সেগুলোর কারণ দর্শাতে চেয়ারম্যানকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব ও হাতে পেয়েছি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হবে বলে জানান ইউএনও শুভ্রা দাস।
স্থানীয় জনগনের প্রশ্ন, কারণ দর্শাতে নোটিশের ৩ দিন সময় দেওয়া হলেও ৭ দিন হয় গেলেও প্রশাসন নিচ্ছে না কোন ব্যাবস্থা। আসলে কি কারণ দর্শাতে নোটিশ দেওয়াই কি চাল চোরের শাস্তি মূলক ব্যবস্থা। জাপানের অনিয়ম ও বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে কিন্তুু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।












