বাগেরহাটে সুগন্ধি গ্রাম থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৬

মার্চ ১০ ২০২১, ১৯:১৬

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের সুগান্ধী গ্রাম থেকে ৩৮০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, মঙ্গলবার (০৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সুগান্ধী গ্রামের সুগান্ধী হাফেজিয়া মাদ্রাসার পাশ থেকে তাদের আটক করে র‍্যাব-৬ খুলনার সদস্যরা। এসময় আটককৃতদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পাড় কুসাইল গ্রামের মো. জিন্নাত শেখ (৬৩) ও সুগন্ধী গ্রামের মো. শওকত হাওলাদারের ছেলে বায়েজিদ হাসান (২৩)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও