বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটক ওহেদুল পৌরসভার উওর চকযদু মাস্টার পাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওহেদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে
মাদকসহ নওগাঁর ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আটক








