ভূমিকম্পে রাজধানীর বংশালে ৫ তলা ভবনের রেলিং পরে ১ জন মেডিকেল শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত
নিজস্ব সংবাদদাতাঃ ভূমিকম্পে রাজধানীর বংশালের কশাইতলীতে ৫ তলা ভবনের রেলিং পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রবিউলসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের ভূমিকম্পে এই দুর্ঘটনা ঘটে।
বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গাবতলিতে ছাদ ধসে গুরুতর আহত হয়েছেন ৩ জন। এদিকে, গাজীপুরে ভবন থেকে নামতে গিয়ে গার্মেন্টের ৩০ কর্মী আহত হয়েছেন।













