ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান কালভার্ট নির্মাণে বাঁশের সঙ্গে কলাগাছ দিয়ে কালভার্ট নির্মাণ করলেন
কালভার্টটিতে নামমাত্র রড দিয়ে বাকি কাজ সম্পন্ন করা হয়েছে বাঁশ ও কলাগাছ দিয়ে। এছাড়া নিম্নমানের ইট-সুরকি ও খোয়া ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে শর্শদী ইউনিয়নের উত্তরখানে বাড়ির কাছেই মূল রাস্তায় একটি ছোট কালভার্ট ভেঙে যাওয়ার পর ইউনিয়নের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য ইউপির অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়েছে।
এই ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করেছেন বলে জানান ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে যদি কালভার্ট নির্মাণে এই টাকা ব্যয় করা হয়, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে অর্থ বরাদ্দ দেয়া হবে তা থেকে ওই টাকা কেটে নেয়া হবে।








