গাজীপুরে কিশোরী ধর্ষণের পর লাইভে আসা ৩ বিকৃতমনা ধর্ষক এখন রিমান্ডে
উল্লেখ্য গত ১৫ জানুয়ারি এক কিশোরীকে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণ করে ৪ বখাটে। পরে ধর্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত উল্লাস করে একটি ভিডিও ভাইরাল করে। অভিযুক্তরা লাইভে এসে বলেন, ‘হাই ফ্রেন্ডস কাল হয়তো আমরা জেলে থাকতে পারি।’ধর্ষণের ৯ দিন পর গত শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে র্যাব।








