রোগীর স্বজনদের হামলায় আহত ডা.আব্দুর রকিব খানের মৃত্যু
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঘটনা বর্ণনা দিয়ে ডা. রকিবের ছোট ভাই সাইফুল ইসলামজানান, গত ১৪ জুন বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার পল্লবী সড়কের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগম রাইসা ক্লিনিকে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু শিউলি বেগমের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সোমবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তারা ওই রোগীকে ঢাকায় পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে তুলে দেন। কিন্তু পথেই ওই প্রসূতি শিউলির মৃত্যু হয়।
ওই অ্যাম্বুলেন্সে করেই শিউলির মরদেহ নিয়ে ওইদিন রাত ৮টার দিকে রাইসা ক্লিনিকে আসেন তার স্বজনরা। এরপর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে তারা ক্লিনিকের সামনে ডা. রকিবকে ব্যাপক মারধর করে চলে যায়। এসময় ডা. রকিবের মাথায় জখম হয়।
রাত ২টার দিকে ডা. রকিবকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীর অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী জানান, মাথায় আঘাতের কারণে ডা. রাকিবের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রকিবের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল রাইসা ক্লিনিক পরিদর্শন করেছি। ডা. রকিবের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৭কে,মেহেরবা প্লাজা ৩৩ তোপাখানা রোড,ঢাকা
