অবৈধ সরকার দেশটাকে একটা ভয়ঙ্কর অসভ্য সমাজে পরিণত করেছে
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় এসে রাষ্ট্রের সব সংস্থাকে ভেঙে দিয়েছে। অপরাধীদের বিচার না করে তারা প্রশ্রয় দিচ্ছে, এতে অপরাধীরা আরও বেপরোয়া হচ্ছে। তারা একের পর এক অপরাধ সংঘটিত করছে।
তিনি বলেন, সরকার অপকর্ম করবে— এটার প্রতিবাদও করা যাবে না। সরকার গণমাধ্যম, রাজনীতিববিদসহ সব শ্রেণির বাকস্বাধীনতা হরণ করেছে। ন্যূনতম বেঁচে থাকার অধিকার নেই। সময় এসেছে প্রতিবাদ করার, খালেদা জিয়া ও তারেক রহমানকে আবার ফিরিয়ে এনে প্রতিরোধ করার।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের লাজ-লজ্জা বলতে কিছু নেই, সব নদীতে ফেলেছে। তাদের একের পর এক ব্যর্থতার মাঝে এখন ধর্ষণ খেলা শুরু করেছে। সব ধর্ষকরা রাষ্ট্রের প্রশ্রয়ে লাতিত-পালিত হচ্ছে। সরকার প্রধান যেখানে বলেন, একটা মারলে ১০টা মারো, সেখানে দুষ্কৃতিকারীরা প্রশ্রয় পাবেন এটাই স্বাভাবিক।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।












