বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা
আগমনী ডেস্কঃ বসুরহাট পৌরসভার মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে ইট পাটকেল, ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর বসুরহাট থেকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে ইট পাটকেল, ডিম নিক্ষেপ করে।
এ বিষয়ে কাদের মির্জার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এই হামলার প্রতিক্রিয়া জানাতে কিছুক্ষণের মধ্যে তিনি তাঁর ফেইসবুকে অ্যাকাউন্ট থেকে লাইভে আসবেন।












