মির্জা ফখরুলকে বলবো একটু পেছনে ফিরে আয়নায় নিজের চেহারাটা দেখুনঃতথ্যমন্ত্রী

মার্চ ১৯ ২০২১, ২১:৪৯

Spread the love

আগমনী ডেস্কঃ মির্জা ফখরুলকে পেছনে ফিরে তাকানোর অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সুনামগঞ্জে হামলার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটু পেছনে ফিরে তাকানোর অনুরোধ জানাব। তাকে অনুরোধ জানাব, আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য। ’

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমান পরিষদের সভাপতি এম এ করিম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকা। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা ও জিল্লুর রহমান পরিষদের নেতারা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর যেভাবে পুরোগ্রাম ঘেরাও করে কোটালীপাড়া, ভোলা, বরিশালের আগৈলঝাড়া, সিরাজগঞ্জসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছিল, তার ফলে আমাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে লঙ্গরখানা খুলতে হয়েছিল।

দেশের অন্যান্য জায়গায়ও আমাদের আশ্রয় কেন্দ্র খুলতে হয়েছিল। সংখ্যালঘুরা কেন নৌকায় ভোট দিল, এ কারণে তাদের ওপর নির্যাতন করা হয়েছিল। অনেক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল, কেন তার বাবা আওয়ামী লীগ করে, নৌকায় ভোট দেয়। এমন বহু ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও