দেশের উন্নয়ন জামাত, বিএনপি ও হেফাজত দেখেনা” বললেন এমপি মোতাহার হোসেন
লালমনিরহাট প্রতিনিধিঃ “বাংলাদেশের এক অনন্য অর্জন” স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এই স্লোগান কে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক শতাধিক বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এ সময় তিনি বলেন দেশের উন্নয়ন শুধু জামাত বিএনপি হেফাজত দেখেনা। তারা পাকা রাস্তা দিয়ে চলে, স্কুলের বিস্কুট খায়, বিদ্যুৎ জ্বালায় তবুও বলে দেশের উন্নয়ন চোখে দেখিনা। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরির্দশন করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আ’লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ প্রমূখ।
তমাল কান্তি রায়, লালমনিরহাট
সেলফোন :০১৭২২৮০৭৬৪৭, ২৭ মার্চ ২০২১।













