২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমলসমূহ শর্তসাপেক্ষে খোলা রাখা যাবে

এপ্রিল ২৩ ২০২১, ১৩:৫৩

Spread the love

আগমনী ডেস্ক:ব্যবসায়ীদের দাবীর মুখে লকডাউনের মধ্যেই মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমলসমূহ শর্তসাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও