সিডিএ চেয়ারম্যান পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন এম জহিরুল আলম
মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন এম জহিরুল আলম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো: আলিউর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৭(১) এবং ৭৯২ অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষেরর চেয়ারম্যান পদে নিয়োজিত জনাব জহিরুল আলম দোভাষ অন্যান্য প্রতিষ্টান ও সংগঠনের সঙ্গে কর্ম সর্ম্পক পরত্যাগের শর্তে আজ শনিবার (২৪ এপ্রিল ২০২১) যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের পর এম জহিরুল আলম দোভাষকে চট্টগ্রাম উন্নয়ন চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হযেছিল।












