চিলাহাটি ও ডোমার খাদ্য গুদামে কৃষকদের থেকে ২৮/-কেজি দরে গম ক্রয়ের উদ্বোধন
আগমনী ডেস্কঃ অভ্যন্তরীণ উৎস হতে সরাসরি কৃষকদের নিকট থেকে গম ক্রয়ের জন্য নীলফামারীর ডোমার উপজেলার ডোমার খাদ্য গুদাম এবং চিলাহাটি খাদ্য গুদামে সরকারিভাবে ২৮ টাকা কেজি দরে ২১২ মেট্রিক টন গম ক্রয় করা হবে।
আজ দুপুরে ডোমার ১ নং খাদ্য গুদামে খাদ্য বিভাগের আওতায় বামুনিয়া ইউনিয়নের কৃষক রিপন রায়ের নিকট ১ মেট্রিক টন গম ক্রয়ের মাধ্যমে ফিতাকেটে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ঋষিকেশ দেব শর্মা, খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল আউয়াল, চিলাহাটি খাদ্যগুদাম কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগন উপস্থিত ছিলেন।












