করোনা থেকে মুক্তি ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনাঃ তথ্যমন্ত্রী
আগমনী ডেস্কঃ ফিলিস্তিনে হামলার নিন্দা, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের করোনা থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার অবসানসহ সেখানে স্থায়ী শান্তির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকেবায়তুল মোকাররম মসজিিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব বলেন।
তিনি বলেন, ‘ফিলিস্তিনে মুসলমানদের ওপর ঈদের পূর্বমুহূর্তেও হামলা হয়েছে। আমি এর নিন্দা জানাই। ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সে জন্যও মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে আমি প্রার্থনা করি, বাংলাদেশসহ সমগ্র পৃথিবী থেকে করোনাভাইরাস চলে যাক। দেশের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা চলছে, তা যেন অব্যাহত থাকে, সেই জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।’













