বাগেরহাট জেলায় নতুন ডিসি পদে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আজিজুর রহমান 

মে ১৭ ২০২১, ১৫:৪২

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপ-সচিব মুহাম্মদ আজিজুর রহমান।

রবিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে পদায়ন করে আদেশ এ জারি করা হয়েছে।

আজিজুর রহমান বর্তমান জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের স্থলাভিষিক্ত হলেন।

এদিকে বর্তমান জেলা প্রশাসক এ এন এম ফয়জুল হককে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও