বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়ঃওবায়দুল কাদের

মে ১৭ ২০২১, ১৭:০৪

Spread the love
আগমনী ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সঙ্কট মোকাবিলা করে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে। ’৭৫-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়’।

সোমবার (১৭ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কাদের।

তিনি বলেন, ‘আপন কর্ম মহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শেখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি।’

আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রম করে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন।’

‘বঙ্গবন্ধু রাজনীতি আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চির ভাস্বর হয়ে থাকবে। তার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।’

তিনি আরও বলেন, ‘আপসহীন কাণ্ডারি হিসেবে উন্নয়নের মহাসড়ক ধরে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবিকতা আছে বলেই শেখ হাসিনা খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন। এটা কী মানবিকতা নয়? এই মানবিকতার একটা প্রশংসাও বিএনপি নেতারা করেননি। বিএনপি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসে কেক কেটে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এই রেকর্ড আর কারো নেই, যা বিএনপি সৃষ্টি করেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও