সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি শেষ, আদেশ পরে দেয়া হবে
আগমনী ডেস্কঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি নথি চুরি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। তবে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে ভার্চুয়াল আদালতে শুরু হয় শুনানি। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে পরে আদেশ দেয়ার কথা জানান ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম বাকী বিল্লাহ।
রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত যত শিগগির সম্ভব আদেশ দেবেন বলেছেন। দুএকদিনের মধ্যেই আদেশ হতে পারে। আদালত সুনির্দিষ্ট করে কিছু বলেননি।













