জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে সেখান থেকে রবিবার বিকালে মুক্ত হন
আগমনী ডেস্কঃ সরকারি ‘গোপন নথি’ সরানোর মামলায় জামিন পাওয়ার পরে জামিন আদেশের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে সেখান থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।
কারাগার বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে রোজিনা ইসলাম বলেন, আমি অবশ্যই সাংবাদিকতা করব। এ সময় রোজিনা ইসলামকে বিধ্বস্ত ও অসুস্থ অবস্থায় দেখা গেছে।
পরে সন্ধ্যার দিকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
সরকারি ‘গোপন নথি’ সরানোর মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।
এরপর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে সেখান থেকে তিনি বিকাল ৪টা ১৫ মিনিটে মুক্ত হন।