পাকিস্তানকে ক্ষমা করার বক্তব্য ডাঃ জাফরুল্লাহ’র নয়, বিএনপির বক্তব্যঃ তথ্যমন্ত্রী

মে ২৫ ২০২১, ২২:৩৬

Spread the love

আগমনী ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তান নিরীহ বাঙালির ওপর ঝাপিয়ে পড়ে যেভাবে বাঙালিকে হত্যা করেছে এজন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। আমরা ক্ষমা চাইতে বলছি। কিন্তু ডাঃ জাফরুল্লাহ চৌধুরী এক বক্তব্যে বলেছেন, পাকিস্তানকে ক্ষমা করে দিতে। এটা উনার বক্তব্য না। এ পুরো বক্তব্য বিএনপির। আমি এ বক্তব্যের নিন্দা জানাই।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রয়াত সভাপতি সারাহ বেগম কবরীর স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা দাবি জানাচ্ছি পাকিস্তান বাংলাদেশের কাছে থেকে ক্ষমা চাইবে। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী বলছেন পাকিস্তানকে ক্ষমা করে দিতে। আমরা আশা করি পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে। ১৯৭১ সালে বাঙালি জাতির সঙ্গে পাকিস্তান যে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।

এর আগে গত শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের এক সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, পাকিস্তানসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

জাফরুল্লাহ চৌধুরী ওই বক্তব্যের পরিপেক্ষিতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ মন্তব্য করলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও