করোনা সনাক্তের হার বেড়ে ৭১ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বেড়েছে ৭ দিন
আগমনী ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো ৬৩টি নমুনা মধ্যে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন রয়েছে। রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশ।গত সপ্তাহে করোনা রোগী সনাক্তের হার ছিল ৫৫ শতাংশ।
রবিবার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদন অনুযায়ী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। এই লকডাউন চলবে ১ জুন থেকে ৭ জুন মধ্যরাত পর্যন্ত।
এর আগে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। যা আজ ৩১ মে শেষ হচ্ছে।
লকডাউন কার্যকরে পূর্বে ঘোষিত সিদ্ধান্তগুলো বহাল থাকবে বলে আজ সোমবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় । লকডাউন চলাকালে জরুরি পরিসেবা চালু থাকবে।
জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।













