দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ডিসি ও এসপি

জুন ০৮ ২০২১, ২১:৩৪

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব(অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।এই টুর্নামেন্টে ১৩টি উপজেলা ও সদর পৌরসভা মিলে ১৪টি বালক এবং ১৪টি বালিকা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

আজ মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনাজপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার), এবং জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

প্রথম উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পার্বতীপুর উপজেলা বনাম হাকিমপুর উপজেলার বালিকা দল।
এরপর দ্বিতীয় খেলায় অংশ নেন পার্বতীপুর উপজেলা বনাম হাকিমপুর উপজেলার বালক দল। খেলার পূর্বে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ ২ দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম নবী দুলাল, ম্যাচ কমিশনার আব্দুস সাত্তারসহ অন্যান্য খেলায়াড়বৃন্দ।

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম জানায়, দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে ১৩টি বালক ১৩ বালিকা দল এবং সদর পৌরসভা থেকে ১টি বালক ও ১টি বালিকা দল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও