আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে নিখোঁজের ৭ দিন পর রংপুরে পাওয়া গেল

জুন ১৮ ২০২১, ১৬:৫৩

Spread the love

আগমনী ডেস্কঃ নিখোঁজের ৭ দিন পর ইসলাম বিষয়ক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে রংপুরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুরের একটি বাড়িতে তাকে পাওয়া গেছে।বিস্তারিত জানার জন্য তাকে থানায় নেয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে আলোচিত এই বক্তাকে নিখোঁজ হওয়ার প্রায় সাত দিন পর পাওয়া গেলো।

গত বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আবু ত্ব-হা আদনানকে তার দু’জন সহকর্মী, গাড়ি চালক সহ কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সে সময় জানিয়েছেন যে, “সর্বশেষ যোগাযোগ অনুযায়ী তারা ঢাকার গাবতলী পার হয়ে মিরপুর ১১ নম্বরের কাছাকাছি ছিল।”

“সেখান থেকে তার পরিবারের সাথেও কথা হয়েছে যে ১০ বা ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। কিন্তু এরপর থেকেই তারা ডিসকানেক্টেড হয়ে যায়।”

এসব অভিযোগ এনে  আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার এক সংবাদ সম্মেলনে তার স্বামীসহ আরও যে তিন জন নিখোঁজ হয়েছেন তাদের সবার সন্ধানের দাবি জানান।

পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং পুলিশ ও র‍্যাবের প্রধানদের বরাবরে চিঠি দিয়ে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে বের করার দাবি জানানো হয়েছিল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও