দেশের বিশাল উন্নয়ন -অর্জনই বিএনপির গাত্রদাহের কারণঃ ওবায়দুল কাদের

জুন ১৯ ২০২১, ১৮:৩৩

Spread the love

আগমনী ডেস্কঃ একযুগ আগের বাংলাদেশ ও আজকের বাংলাদেশের মধ্যে উন্নয়ন ও অর্জনে আকাশ-পাতাল পার্থক্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১২ বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে। বাংলাদেশের এই বিশাল উন্নয়ন-অর্জনই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। দলটি নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’

শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তাঁর রাজধানীর বাসভবন থেকে এতে যুক্ত হন।

এ সময় রাজধানীর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালপুর রহমান বাবুসহ অন্য নেতারা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই মহামারি করোনাকালেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুইশত মিলিয়ন ডলার এবং সুদানকে ৭.৭ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে, এতেই বোঝা যায় বাংলাদেশের অবস্থান আজ কোথায় এসে পৌঁছেছে।

বাংলাদেশের মাথা পিছু আয় আজ ২২২৭ ডলার, যা কল্পনাও করা যায় না বলে মনে করেন ওবায়দুল কাদের।

দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করছে।

তিনি আরো বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদাজল খেয়ে মাঠে নেমেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও