দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ১০০ পরিবারকে জমির দলিল ও গৃহ প্রদান

জুন ২০ ২০২১, ২৩:২৭

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন -গৃহহীন ১০০ পরিবারকে জমি, গৃহ প্রদান সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ভিডিও কনফারেন্সে প্রধান মন্ত্রী ২য় পর্যায়ের ঘরের শুভ উদ্বোধনের করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই সব পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা চেয়ারম্যান সোলাইমান সোলায়মান হোসেন , চেয়ারম্যান দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ,আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদার।

আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাব্বত কবীর ,দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ, সাংসদ আবুল কালাম আজাদ এর প্রতিনিধি মুক্তাদির বিল্লাহ শিপন, জেলা পরিষদের সদস্য জনাব আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান , বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান সাকিরুজ্জামান রাখাল , মহীলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি , মাধ্যমিক অফিসার মেহের উল্লাহ ,পল্লী বিদ্যুৎ এর এজিএম রাহেবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা ইঞ্জিনিয়ার সাহেদ হোসেন , সাংবাদিক সহ সুবিধাভোগীরা ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও