সানন্দবাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে গরু পেলেন ৩৬৫ দরিদ্র পরিবার
রিয়াদ হাসান হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধিঃ দেওয়ানগঞ্জ ১ নং ডাংধরা ও ২ নং চর আমখাওয়া ইউনিয়নে কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস করার বার্ষিক প্রকল্পের পক্ষ থেকে গরু বিতরণ করা হয়।
আজ ২৬শে জুন রোজ শনিবার সানন্দবাড়ি গরু হাট থেকে ক্রয়কৃত গরু চর আমখাওয়া ইউনিয়ন ও ডাংধরা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর ৩৬৫ জনের মধ্যে বিতরণ করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল হক চৌধুরী প্রকল্প পরিচালক, কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস করার বার্ষিক প্রকল্প ও উপ সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত ছিলেন শেখ মেহেদী মোহাম্মদ, উপ-প্রকল্প পরিচালক উক্ত প্রকল্প ও পরিচালক পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া।
আরোও উপস্থিত ছিলেন,উক্ত প্রকল্পের দেওয়ানগঞ্জ প্রতিনিধি জনাব মোঃ আল-মামুন ও আতাউর রহমান
ইসলামপুর প্রতিনিধি মোঃ মুয়াজ আহম্মেদ, মেলান্দহ প্রতিনিধি শামীম আহম্মেদ, রানা, আনোয়ার হোসেন।
প্রতি জন প্রান্তিক মানুষ মোট ৪০ হাজার টাকার মুল্যের গরু পান।গরু পেয়ে ভুক্তভোগী জনগন অনেক খুশি হয়ে প্রধানমন্ত্রীকে দোয়া করেন ও ধন্যবাদ জানান।













