বিএমপি’র কাউনিয়া থানাধীন ভাটিখানা বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
আগমনী ডেস্কঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কাউনিয়া থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ ৭ ও ৮ নং ভাটিখানা বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক।
২৭ জুন ২০২১ খ্রিঃ অপরাহ্ণে বিএমপি’র কাউনিয়া থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ বিসিসি বরিশালে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন
উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া জোন বিএমপি শারমিন সুলতানা রাখি।
সভায় প্রধান অতিথি, বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি মোঃ আজিমুল করিম, সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।













