দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডিসেম্বর ০৫ ২০২১, ১৮:২৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা থেকে অনুষ্ঠিত ।

আজ রবিবার(৫ ডিসেম্বর) সকালে দিনাজপুর জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।

বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট দশটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।

উক্ত মাস্টার প্যারেড ও কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নানা রকম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও