শেখ তন্ময় এর পক্ষে বড়দিন উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ভিপি সোহেল
মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ আজ বিকাল ৪ টার সময় রামপাল উপজেলা ১০ নং বাঁশতলী ইউনিয়নের গিলাতলা ব্যাক্টিষ্ট চার্চ এ যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারুণ্যের অহংকার বাগেরহাট ২ আসনের সংসদ শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষ হইতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা আহ্বায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)।
অন্যান্যের মাঝে উপস্থিত থাকেন ১০ নং বাঁশতলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান শিকদার জিয়াউর রহমান, বাঁশতলী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন,বাঁশতলী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন,ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির,ইউপি সদস্য হাওলাদার বুলবুল আহমেদ,ইউপি সদস্য মোঃ মল্লিক মহিতুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য শেখ রাসেল,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ তাহেরা বেগম,
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক
মোঃ কামরান হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ ইকরামুল হক রাজিব সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।












