প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মিছিল-সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তানরা। তাদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করেছে। আমি কখনো মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের পক্ষে ছিলাম না। তাই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় দেশব্যাপী আমাকে বিভিন্নভাবে কটূক্তি করা হয়েছে। আমি তোমাদের সঙ্গে আছি, মুক্তিযোদ্ধাদের পাশে আছি।
কোটা পুনর্বহাল আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন আলো বলেন, অবিলম্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল না করা হলে এ আন্দোলন আরও তীব্রতর করে দাবি আদায় করা হবে। এ সময় তিনি মন্ত্রিপরিষদ সচিবের অব্যহতি দাবি করেন।
উৎস- শীর্ষনিউজ













