খুলনা জেলা পরিষদে শেখ হারুনুর রশিদ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত
সাগর কুমার বাড়ই ,ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :১৬ ই অক্টোবর ~ ২০২২ সোমবার আসন্ন খুলনা জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপক্ষে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে ।
খুলনা জেলা পরিষদের নির্বাচনে তিন জন প্রার্থী জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ।
খুলনা জেলা পরিষদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিত প্রার্থীরা ছিলেন :-
১ ) শেখ হারুনুর রশিদ ( মোটর সাইকেল মার্কা )
২ ) ডা: বাহারুল আলম
৩ ) এস এম মোর্তাজা রশিদী দারা
খুলনা জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপক্ষে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে শেখ হারুনুর রশিদ
মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট ।
জেলা পরিষদের নির্বাচনে শেখ হারুনুর রশিদ ১৩৩ ভোট বেশী বেশী পেয়ে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ।খুলনা জেলার ১০টি কেন্দ্রে একইসাথে ভোটগ্রহণ শুরু হয় ।
দিনের প্রথম ঘন্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে ।
খুলনা জেলা পরিষদের নির্বাচনে
মোট ৯৭৮ জন ভোটার ।
প্রতিটি কেন্দ্রের ভিতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল ।ভোটাররা কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন ।
নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার সকাল ৯ টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন ।এসময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ।
জানা যায় , নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।
শেখ হারুনুর রশিদ দীর্ঘ ৬১ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯১ সালের পর থেকে ৭ বার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন ।
দুই বার জাতীয় সংসদ সদস্য , বিরোধী দলীয় হুইপ ছিলেন ।প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন ।













