খুলনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এম ডি মফিজ উদ্দিন নির্বাচিত

অক্টোবর ১৮ ২০২২, ১৬:০৪

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :আসন্ন খুলনা জেলা পরিষদের নির্বাচনে তেরখাদা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম ডি মফিজ উদ্দিন বিপুল ভোটে তেরখাদা উপজেলার ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী বিজয়ী হয়েছেন ।

১৬ ই অক্টোবর ~ ২০২২ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।

খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে ( হলরুমে ) খুলনা জেলা পরিষদের সাধারণ সদস্য প্রার্থীদের নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপক্ষে ও কঠোর নিরাপত্তা র মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয় ।

খুলনা জেলা পরিষদের নির্বাচনে তেরখাদা উপজেলার ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।

তেরখাদা উপজেলার ৮ নং ওয়ার্ডের ৮১ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোটারের ভোট গ্রহণ করা হয় ।
বাকী ১ জন ভোটার অনুপস্থিত ছিলেন ।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তেরখাদা উপজেলার সার্বিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে খুলনা জেলা পরিষদের নির্বাচনে তেরখাদা উপজেলার ৮নং ওয়ার্ডের প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন ।

সাধারণ সদস্য পদে এম ডি মফিজ উদ্দিন ( টিউবওয়েল ) প্রতীক নিয়ে ৪৯ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন আলমগীর হোসেন ( তালা ) প্রতীক নিয়ে ১২ ভোট পেয়েছেন ।

খুলনা জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন :-

১ ) এম ডি মফিজ উদ্দিন
( টিউবওয়েল ) প্রতীকে ৪৯ ভোট

২ ) আলমগীর হোসেন ( তালা ) প্রতীকে ১২ ভোট

৩ ) খাঁন মো: নুর ইসলাম ( ঘুড়ি ) প্রতীকে ৮ ভোট

৪ ) আফজাল হোসেন ( অটোরিকশা ) প্রতীকে ১১ ভোট

আসন্ন খুলনা জেলা পরিষদের নির্বাচন ~২০২২ এ উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান , থানা নির্বাহী অফিসার মোঃ জহুরুল আলম , নির্বাচন কমিশন , তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম শহীদ , তেরখাদা উপজেলার সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ।

বিজয়ী সাধারণ সদস্য এম ডি মফিজ উদ্দিন একটি বিজয় মিছিল বের করে তেরখাদা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও