রূপসা’ প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর শুভ জন্ম দিন পালিত

অক্টোবর ১৮ ২০২২, ১৮:৪৫

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা : “শেখ রাসেল নির্মলতার প্রতীক , দুরন্ত প্রাণবন্ত নির্ভীক “-এই প্রতিপাদ্যের বিষয় কে সামনে রেখে নিয়ে জাতীয় শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষ্যে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ,রূপসা, খুলনার বাস্তবায়নে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৮ ই অক্টোবর ~ ২০২২ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় ।

র‍্যালি টি রূপসা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে শেষ হয় ।

এরপর সারাদেশের ন্যায় ডিজিটাল ল্যাব ও স্কুল অফ ফিউচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে রূপসা উপজেলার ৬ টি ডিজিটাল ল্যাব ও ১ টি স্কুল অফ ফিউচার এর উদ্ধোধন করা হয় ।

রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা , পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম ,
কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান , রূপসা থানা অফিসার ইনচার্জ ( তদন্ত ) সিরাজুল ইসলাম ।

শেখ রাসেলের শুভ জন্ম দিন পালন অনুষ্ঠানে
বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার , অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহাদিবা শামস , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস , উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদু্জ্জামান ,

শিক্ষা কর্মকর্তা আঃ রব , সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান , সহকারী প্রোগ্রামার রেজাউল করিম , মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম ,

আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম , শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার , প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ সহ সাংবাদিক বৃন্দ ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও