ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল বাগেরহাট জেলা পরিষদ নির্বাচন
মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান খুলনাঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোনো প্রকার সহিংসতা ছাড়াই,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের পাশাপাশি কর্মী সমর্থকদের উপস্হিতি ছিলো লক্ষনীয়। চেয়ারম্যান পদে একমাত্র বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু ছাড়া অন্য কোনো . প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে সদর উপজেলায় যুবলীগ নেতা জাহিদ সরোয়ার টিটু, কচুয়ায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলায় যুবলীগ নেতা মোঃ হুমায়ুন করিম সুমন, মোংলায় যুবলীগ নেতা মোঃ আব্দুল জলিল, রামপালে সাবেক ছাত্রলীগ নেতা মনির আহম্মেদ প্রিন্স এবং চিতলমারীতে টিটো সরদার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড ১ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা খাতুন, সংরক্ষিত নারী ওয়ার্ড ২ (মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরিফা আক্তার মুক্তা এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ৩ (ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী সোমা ভট্টাচার্য্য নির্বাচিত হয়েছেন। সেই সাথে মোল্লাহাট উপজেলায় সাধারণ সদস্য পদে এসএম অলিউজ্জামান এবং ফকিরহাটে উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।













