বিএনপির সকল নৈরাজ্য জনগণ কে সাথে নিয়ে রুখে দেওয়া হবে – আব্দুস সালাম মূর্শেদী এমপি

অক্টোবর ২০ ২০২২, ২১:০৭

Spread the love

ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দেশের উন্নয়ন করতে না পারায় ~ ২০০৮ সালের নির্বাচনে জনগন বিএনপিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ।

এর ফলে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করে দেশের উন্নয়ন বেগবান করে ।এরই ফলশ্রুতিতে বিএনপি পরবর্তী নির্বাচনে অংশ গ্রহণ করতে ভয় পেয়ে জনগনের কাছে মিথ্যাচার শুরু করে ।

এতেও কাজ না হওয়ায় এখন আন্দোলনের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টির পায়তার করছে ।এটা কখনো মেনে নেওয়া হবে না ।আমারা দলীয় নেতা-কর্মীদের ও সাধারন জনগনকে সাথে নিয়ে এর দাঁত ভাংঙ্গা জবাব দিবো ইনশাআল্লাহ ।

গতকাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ ভিডিও কন্ফারেন্সে এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা গুলো বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি মোঃ মাহামুদুর রহমান , দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) রিপন কুমার সরকার , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না , দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল , সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান , গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু , যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন , সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন।

উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এস এম গোলাম রহমান , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক সহ উপজেলার সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগন ও সুধিজন উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও